National
শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি বাড়িতে সাড়ে ১০ ঘণ্টার ব্যবধানে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে অজ্ঞান হওয়ার পর পুত্রবধূর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে
লেখক নিজস্ব প্রতিবেদক120K বার পড়া

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি বাড়িতে সাড়ে ১০ ঘণ্টার ব্যবধানে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে অজ্ঞান হওয়ার পর পুত্রবধূর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে শ্বশুর এবং গতকাল রোববার সকালে পুত্রবধূ মারা যান।
মারা যাওয়া শ্বশুরের নাম মো. মফিজুর রহমান (৭০)। তিনি সুবর্ণচর উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় কৃষক ছিলেন তিনি। তাঁর পুত্রবধূর নাম রাহিনা আক্তার (৩২)। তিনি মফিজুরের মেজ ছেলে মো. আলমগীর হোসেনের স্ত্রী।



