‘সবাই আমরা যুদ্ধ করছি। সৈনিক, জনগণ সবাই। চরম সংকটে নেতারা যখন উধাও হয়ে গেল, সিদ্ধান্ত দেওয়ার মতো কেউ থাকলো না, তখন জাতির পক্ষ থেকে সবচেয়ে বড়ো সিদ্ধান্ত আমাকে ঘোষণা করতে হলো।’
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখায় এভাবেই উঠে এসেছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি। ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শিক্ষার্থীরা সেই লেখা পড়বে। বাংলা সাহিত্য বইয়ে এই লেখা ঠাঁই পেয়েছে। জিয়াউর রহমানের নিজস্ব ডায়েরি থেকে এই লেখা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।