National
কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু
রাজধানীর ফার্মগেট এলাকায় ভাড়া বাসায় থাকেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সোহেল রানা। এবারের দুর্গাপূজার ছুটিতে ট্রেনে চড়ে গ্রামের বাড়ি মোহনগঞ্জ যাচ্ছিলেন। ফার্মগেট স্টেশন থেকে মেট্রোরেলে চড়ে মতিঝিল নামেন তিনি। সেখা
লেখক আব্দুল্লাহ আল মামুন72K বার পড়া

রাজধানীর ফার্মগেট এলাকায় ভাড়া বাসায় থাকেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সোহেল রানা। এবারের দুর্গাপূজার ছুটিতে ট্রেনে চড়ে গ্রামের বাড়ি মোহনগঞ্জ যাচ্ছিলেন। ফার্মগেট স্টেশন থেকে মেট্রোরেলে চড়ে মতিঝিল নামেন তিনি। সেখান থেকে অটোরিকশায় ৪০ টাকা ভাড়ায় কমলাপুর রেলস্টেশনে যান। অথচ ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলে ভাড়া লেগেছে ২৮ টাকা। বাড়তি খরচ, স্টেশন থেকে ওঠানামার ঝক্কি ও বাড়তি সময় ব্যয় তো আছেই।
গত বুধবার দুপুর ১২টার দিকে কথা হয় সোহেল রানার সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ফার্মগেট থেকে খুব কম সময়ে মেট্রোরেলে মতিঝিল পৌঁছান। কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু হলে সময় ও খরচ কম লাগত।



