বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্রে তেমন সাড়া নেই। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় শেষ হওয়া দরপত্রে অংশ নেয়নি কোনো কোম্পানি। একই পরিণতি এড়াতে চায় বর্তমান সরকার। তাই সমুদ্রে বিদেশি কোম্পানির বিনিয়োগ আনতে তৎপর জ্বালানি বিভাগ। বিভিন্ন কোম্পানির সঙ্গে সরাসরি বৈঠক করে মতামত নেওয়া হচ্ছে। ইতিমধ্যে দরপত্র জমার সময় চার মাস পিছিয়ে দেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্র বলছে, গত ২৯, ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর মোট ১০টি বহুজাতিক কোম্পানির সঙ্গে আলাদা করে বৈঠক হয়েছে লন্ডনে। চলমান দরপত্র ও উৎপাদন অংশীদারত্ব চুক্তি (পিএসসি) নিয়ে কথা হয় তাদের সঙ্গে। নতুন পিএসসি নিয়ে তারা সন্তুষ্ট। বিনিয়োগের ঝুঁকি ও গ্যাস পাওয়ার সম্ভাবনা যাচাই করে দরপত্রে অংশ নিতে চায় তারা।