National
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট, যুবদল নেতা বহিষ্কার
‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’—ফেসবুকে এমন পোস্ট দেওয়ার জেরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার যুবদলের কেন্দ্রীয় নির্ব
লেখক প্রতিনিধি147K বার পড়া

‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’—ফেসবুকে এমন পোস্ট দেওয়ার জেরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতৃত্ব সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রফিকুল বারীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।



