National
‘আমার বাবা স্কাই হয়ে গেছে’
বাড়ির সামনে উড়ছে দুটি বেলুন। একটি মুরগির আকৃতির, অন্যটি হাঙরের। চার বছরের মুনতাহা জামান প্রান্তি জানাল, মুরগির বেলুনটি তার। অন্যটি ছোট ভাইয়ের। বেলুন দুটি কিনে দিয়েছিলেন বাবা। বাবা কোথায়, জানতে চাইলে আকাশের দিকে তাকাল মুন
লেখক মাহমুদুল হাসান119K বার পড়া
বাড়ির সামনে উড়ছে দুটি বেলুন। একটি মুরগির আকৃতির, অন্যটি হাঙরের। চার বছরের মুনতাহা জামান প্রান্তি জানাল, মুরগির বেলুনটি তার। অন্যটি ছোট ভাইয়ের। বেলুন দুটি কিনে দিয়েছিলেন বাবা। বাবা কোথায়, জানতে চাইলে আকাশের দিকে তাকাল মুনতাহা। হাতের একটি আঙুল উঁচিয়ে বলল, ‘আমার বাবা স্কাই হয়ে গেছে।’
‘স্কাই’ মানে আকাশ। মুনতাহা আবার বলল, বাবা আল্লাহর কাছে চলে গেছেন। কিন্তু বাবা যে আর কখনো ফিরবেন না, সেটি বোঝার বয়স এখনো হয়নি তার।
মুনতাহার বাবা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। ১৫ অক্টোবর রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলনজিয়ায় তাঁকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। শ্বশুরবাড়ির কাছেই গুলিবিদ্ধ হন তিনি। স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন আলিফ।



