ঘরের মেঝেতে পড়ে ছিল বৃদ্ধার রক্তাক্ত লাশ। পাশে বঁটি হাতে পায়চারি করছিলেন মেয়ে। জানালা দিয়ে এ ঘটনার দৃশ্য দেখেন প্রতিবেশীরা। এরপর খবর দেন থানায়। পরে পুলিশ এসে দরজা ভেঙে রক্তাক্ত লাশটি উদ্ধার করে। আটক করা হয় বঁটি হাতে থাকা মেয়েকে।
গতকাল রোববার রাতে এমনই ঘটনা ঘটেছে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের ডেউলিয়া গ্রামের বাদশা মিয়ার বাড়িতে। নিহত বৃদ্ধার নাম সেতারা বেগম (৭০)। তিনি ওই এলাকার মৃত হোসেন আহমদের স্ত্রী। আটক হওয়া তাঁর মেয়ের নাম রানু আক্তার (৪২)।