National
আমুসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আমির হোসেন আমুসহ আটজন সাবেক মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
লেখক নিজস্ব প্রতিবেদক45K বার পড়া
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আমির হোসেন আমুসহ আটজন সাবেক মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। প্রসিকিউশন আশা করছে, চলতি সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা যাবে।
আজ সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এসব তথ্য জানান।



