National
সীমানা নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, প্রবাসী ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ
কুমিল্লার দাউদকান্দিতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক প্রবাসী দম্পতিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে।
লেখক প্রতিনিধি129K বার পড়া

কুমিল্লার দাউদকান্দিতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক প্রবাসী দম্পতিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে।
গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মন্থন গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, প্রবাসীর আপন বড় ভাই ও তাঁর পরিবারের লোকজন এ হামলা চালিয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন ফয়েজ আহমেদ প্রধান (৩৮) ও তাঁর স্ত্রী শেফালী আক্তার (৩৪)। তাঁদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁদের ঢাকায় পাঠানো হয়।



