National
প্রতিবন্ধী চার ভাই-বোনের কষ্টের জীবন
আট ভাই-বোনের মধ্যে চারজন খর্বাকৃতির (বেঁটে)। প্রতিবন্ধী দুই ভাই কিছুটা হাঁটাচলা করতে পারলেও প্রতিবন্ধী দুই বোন দাঁড়াতে পারেন না। তাঁদের খাওয়াদাওয়া ও দৈনন্দিন কাজ সবই করতে হয় অন্যের সহযোগিতায়। এর মধ্যে বাড়িতে যাতায়াতের রা
লেখক আব্দুল মোমিন58K বার পড়া
আট ভাই-বোনের মধ্যে চারজন খর্বাকৃতির (বেঁটে)। প্রতিবন্ধী দুই ভাই কিছুটা হাঁটাচলা করতে পারলেও প্রতিবন্ধী দুই বোন দাঁড়াতে পারেন না। তাঁদের খাওয়াদাওয়া ও দৈনন্দিন কাজ সবই করতে হয় অন্যের সহযোগিতায়। এর মধ্যে বাড়িতে যাতায়াতের রাস্তা না থাকায় তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে।
তাঁরা মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নের ভাটবাউর গ্রামের মৃত হযরত আলী ও জহুরা বেগমের সন্তান। এই দম্পতির আরও চার সন্তান রয়েছে। তাঁদের আট সন্তানের মধ্যে পাঁচ মেয়ে ও তিন ছেলে। খর্বাকৃতির ওই চারজন হলেন মোছা. হাবিয়া (৬৪), মোছা. মেহেরজান (৫৮), ইজ্জত আলী (৫২) ও সিরাজ আলী (৪৮)। সুস্থ চার সন্তান হলেন ছবিয়া বেগম (৬১), আফেলা বেগম (৫৫), লিটন মিয়া (৪৬) ও দাপালি বেগম (৪২)।



