National
পূর্বাচল ও ঝিলমিলে ১,০৭৪ প্লট বরাদ্দে অনিয়ম, স্থগিত নথির কার্যক্রম
এখন পর্যন্ত পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৮৭৪টি এবং ঝিলমিল আবাসিক এলাকায় ২০০টি প্লট বরাদ্দে অনিয়ম সংক্রান্ত প্রতিবেদন পেয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০০৯–২০২৪ সালের মধ্যে এসব প্লট বরাদ্দ দেওয়া হয়। এসব প্লটের নথির কার্
লেখক বিশেষ প্রতিবেদক69K বার পড়া

এখন পর্যন্ত পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৮৭৪টি এবং ঝিলমিল আবাসিক এলাকায় ২০০টি প্লট বরাদ্দে অনিয়ম সংক্রান্ত প্রতিবেদন পেয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০০৯–২০২৪ সালের মধ্যে এসব প্লট বরাদ্দ দেওয়া হয়। এসব প্লটের নথির কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে।
আজ রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে এসব তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। রাজনৈতিক বিবেচনা এবং অনিয়মের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



