National
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ড্রোন ওড়ানোর অভিযোগ, নিষেধাজ্ঞা দিল প্রশাসন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রীদের আবাসিক হলে ড্রোন ওড়ানোর অভিযোগে আজ রোববার বেলা তিনটার দিকে এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে
লেখক প্রতিনিধি186K বার পড়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রীদের আবাসিক হলে ড্রোন ওড়ানোর অভিযোগে আজ রোববার বেলা তিনটার দিকে এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সই করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন।
বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায়, সম্প্রতি কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর ক্যাম্পাসে ড্রোন উড়িয়ে ভিডিও করেছেন। এ সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হলেরও ভিডিও ধারণ করেছেন। এ নিয়ে ছাত্রীরা আপত্তি জানিয়েছেন। বিষয়টি জানার পরই নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



