National
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ চেয়ে আইনি নোটিশ
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি–সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ ও সংশ্লিষ্ট নথি সংরক্ষণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বিদেশে আটক ও মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা অন্য বাংলাদেশিদের সুরক্ষায় নেওয়া পদক্
লেখক নিজস্ব প্রতিবেদক124K বার পড়া

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি–সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ ও সংশ্লিষ্ট নথি সংরক্ষণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বিদেশে আটক ও মৃত্যুদণ্ডের ঝুঁকিতে থাকা অন্য বাংলাদেশিদের সুরক্ষায় নেওয়া পদক্ষেপ সম্পর্কেও জানতে বলা হয়েছে নোটিশে।
সুপ্রিম কোর্টের এক আইনজীবী আজ রোববার রেজিস্ট্রি ডাকযোগে পররাষ্ট্রসচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক বরাবর ওই নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ওই সব বিষয়ে নোটিশগ্রহীতাদের প্রাথমিক জবাব দিতে বলা হয়েছে।



