National
ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতক নিয়ে গেছেন অভিযুক্ত যুবকের লোকজন
বাবা মারা গেছেন ১২ বছর আগে। মা সংসার সামলাচ্ছেন। নানির চিকিৎসার জন্য মা যখন ঢাকায় ছিলেন, তখন ২১ বছর বয়সী তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে একই গ্রামের এক যুবকের বিরুদ্ধে। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। গত শুক্রবার রাতে এ
লেখক প্রতিনিধি65K বার পড়া

বাবা মারা গেছেন ১২ বছর আগে। মা সংসার সামলাচ্ছেন। নানির চিকিৎসার জন্য মা যখন ঢাকায় ছিলেন, তখন ২১ বছর বয়সী তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে একই গ্রামের এক যুবকের বিরুদ্ধে। একপর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। গত শুক্রবার রাতে একটি বেসরকারি হাসপাতালে তিনি একটি ছেলেসন্তানের জন্ম দেন। জন্মের পর নবজাতককেও নিয়ে যান ধর্ষণে অভিযুক্ত যুবকের লোকজন।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এ ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনাটি জানাজানি হওয়ার পর মামলা না করতে এবং স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা করতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।



