National
‘খ তে খাঁটি পরিবার’-এর পঞ্চম বর্ষপূর্তি: নারী উদ্যোক্তাদের সাফল্য উদ্যাপন
নারী উদ্যোক্তাদের সাফল্য উদ্যাপন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশীয় পণ্যের প্রচার-প্রসারের প্রত্যয়ে হয়ে গেল ‘খ তে খাঁটি পরিবার’-এর পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান।
লেখক বিজ্ঞপ্তি134K বার পড়া

নারী উদ্যোক্তাদের সাফল্য উদ্যাপন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশীয় পণ্যের প্রচার-প্রসারের প্রত্যয়ে হয়ে গেল ‘খ তে খাঁটি পরিবার’-এর পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান।
গত শুক্রবার ঢাকার বনশ্রীর একটি রেস্তোরাঁয় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। ‘পঞ্চমীর আলোয় অনন্যা-উদ্যোক্তাদের মহামিলনমেলা ২০২৬’ শীর্ষক এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তা, বিশিষ্ট অতিথি ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিনা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যুগ্ম সচিব ও সদস্য পরিচালক সালেহা বিনতে সিরাজ এবং অভিনয়শিল্পী ও লেখক ফারজানা ছবি।



