খাবারে ভেজাল, ক্ষতিকর রাসায়নিকের অবশিষ্টাংশ এবং নজরদারির ঘাটতি জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের বিষয়। এসব ঝুঁকি মোকাবিলায় আইনের কার্যকর প্রয়োগ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়, গবেষণার ফলাফলের যথাযথ ব্যবহার এবং উৎপাদন থেকে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
এসব কথা উঠে এসেছে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ) আয়োজিত ষষ্ঠ জাতীয় কারিগরি সেমিনারে। বিশ্ব ডিম দিবস ও বিশ্ব খাদ্য দিবস–২০২৬ উদ্‌যাপন উপলক্ষে রোববার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে এই সেমিনার আয়োজন করা হয়। সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘ফুড সেফটি সুশাসন: নিরাপদ ভবিষ্যতের জন্য নীতি, বিজ্ঞান ও বাস্তব প্রয়োগের মধ্যে নেতৃত্বদান।’