National
স্যান্ডেলের সূত্র ধরে পুলিশ যেভাবে পৌঁছে গেল খুনির কাছে
সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশাচালক কছিম উদ্দিন (৪৮) হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে বলে দাবি করেছে পুলিশ। হত্যাকাণ্ডের দুই বছরের বেশি সময় পর নিহত কছিম উদ্দিনের ছোট ভাই আবদুল মালেকসহ (৪৫) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে ত
লেখক প্রতিনিধি196K বার পড়া

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশাচালক কছিম উদ্দিন (৪৮) হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে বলে দাবি করেছে পুলিশ। হত্যাকাণ্ডের দুই বছরের বেশি সময় পর নিহত কছিম উদ্দিনের ছোট ভাই আবদুল মালেকসহ (৪৫) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত বৃহস্পতিবার উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকা থেকে আবদুল মালেককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শুক্রবার একই এলাকা থেকে তাঁর সহযোগী কাকলী রানীকেও (৪০) গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাঁরা আদালতে জবানবন্দি দেন। আজ রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান এ তথ্য জানান।



