National
জমাট বাঁধা ‘নষ্ট’ সার গুঁড়া করার ভিডিও ফেসবুকে, এলাকাবাসীর গুদাম ঘেরাও
রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি গুদামে ৫৫৩ বস্তা নষ্ট ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার রয়েছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এটা দেখে গুদামটি ঘিরে রাখেন এলাকাবাসী।
লেখক নিজস্ব প্রতিবেদক134K বার পড়া

রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি গুদামে ৫৫৩ বস্তা নষ্ট ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার রয়েছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এটা দেখে গুদামটি ঘিরে রাখেন এলাকাবাসী।
খবর পেয়ে গতকাল শনিবার রাতে ঘটনাস্থলে যান পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎ সাহা। তাঁর উপস্থিতিতে গুদামের তালা খোলা হয় এবং ৫৫৩ বস্তা টিএসপি সার পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটা সোনারপাড়া গ্রামের একটি বাড়িসংলগ্ন গুদামে।



