National
সাবেক আইনমন্ত্রী আনিসুলসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা বিচারের জন্য প্রস্তুত
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। ফলে মামলাটি বিচারের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুত হলো। আজ রোববার ঢাকা মহানগর সিনি
লেখক নিজস্ব প্রতিবেদক108K বার পড়া

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। ফলে মামলাটি বিচারের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তুত হলো। আজ রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত দুদকের দেওয়া চার্জশিটটি আমলে নেন। একসঙ্গে তিন আসামি পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলাটি এখন বিচারের জন্য প্রস্তুত। আসামিদের মধ্যে কারাগারে থাকা আনিসুল হককে আদালতে হাজির করা হয়। অন্যরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।



