National
কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী খুনের কারণ জানাল পুলিশ, মেয়ে বললেন ‘মাস্টারমাইন্ড’ রয়েছে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী ও স্কুলশিক্ষিকা ডালিয়া আক্তারকে (৪৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকলে চিনে ফেলায় ডালিয়াকে ছুরিকাঘাত
লেখক প্রতিনিধি107K বার পড়া

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী ও স্কুলশিক্ষিকা ডালিয়া আক্তারকে (৪৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকলে চিনে ফেলায় ডালিয়াকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেন গ্রেপ্তার ব্যক্তিরা। তবে হত্যাকাণ্ডের পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেছেন নিহত ডালিয়া আক্তারের ছোট মেয়ে লিজা আক্তার।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের মধ্যেপাড়া এলাকার বাসিন্দা মো. অনিক (১৯), চান্দেরচর এলাকার বাসিন্দা মো. আশিক (২৩) ও চর গুলাগুলিয়া এলাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৬)।



