National
মানসিকভাবে অসুস্থ ভারতীয়সহ ২৫-৩০ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি
মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্তে তিন দিনে ২৫ থেকে ৩০ জনকে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা প্রতিহত করার দাবি করেছে ৫২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার বিকেলে বিজিবির ৫২ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞ
লেখক প্রতিনিধি84K বার পড়া

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্তে তিন দিনে ২৫ থেকে ৩০ জনকে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা প্রতিহত করার দাবি করেছে ৫২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার বিকেলে বিজিবির ৫২ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঠেলে পাঠাতে চাওয়া ব্যক্তিদের মধ্যে মানসিকভাবে অসুস্থ এক ভারতীয়ও রয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। তবে ঠিক কখন এবং কোন সীমান্ত দিয়ে এসব পুশ ইনের চেষ্টা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।



