National
বিয়ের কথা বলে তরুণীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর ঈদগাও মাঠে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। এ ঘটনায় আজ রোববার দুপুরে ওই তরুণী বাদী
লেখক প্রতিনিধি60K বার পড়া
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর ঈদগাও মাঠে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ। এ ঘটনায় আজ রোববার দুপুরে ওই তরুণী বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেন।
মামলায় গ্রেপ্তার তরুণেরা হলেন উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের বিল্লাল মিয়া (২২), হারুন মিয়া (২৭) ও রুবেল মিয়া (২৬)। তাঁদের মধ্যে বিলাল মিয়া পেশায় ছোট লরির চালক, হারুন মিয়া লরির মালিক ও রুবেল মিয়া চালকের সহযোগী।



