রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে উদ্ধার হওয়া গাড়ি ব্যবসায়ী শিহাব উদ্দিনের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন তুলেছে তাঁর পরিবার। পরিবারের সদস্যদের দাবি, শিহাবকে পরিকল্পিতভাবে ‘হানিট্র্যাপে’ ফেলে হত্যা করেছে তাঁর প্রেমিকা। পরে হত্যার ঘটনাকে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করা হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে এই দাবি করা হয়। সংবাদ সম্মেলনে শিহাবের বাবা যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেক, তাঁর ভাই সালাহউদ্দিন মালেক, শামীম এম এ মালেক ও সাইফুদ্দিন মালেকসহ স্বজনেরা উপস্থিত ছিলেন। তাঁদের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে।