National
সৌদি থেকে আসা যাত্রীর ব্যাগে মিলল পৌনে তিন কোটি টাকার সোনা
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী হলে যাত্রীদের ব্যস্ততা। আজ রোববার সকালে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৩৬-এর যাত্রীরা একে একে বেরিয়ে আসছেন। তাঁদেরই একজন মো. শরীফ। কিন্তু ব্যাগ
লেখক নিজস্ব প্রতিবেদক33K বার পড়া

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী হলে যাত্রীদের ব্যস্ততা। আজ রোববার সকালে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৩৬-এর যাত্রীরা একে একে বেরিয়ে আসছেন। তাঁদেরই একজন মো. শরীফ। কিন্তু ব্যাগেজ বেল্ট এলাকায় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হয় বিমানবন্দরের গোয়েন্দা সংস্থার সদস্যদের।
এরপর শুরু হয় তল্লাশি। বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমসের যৌথ অভিযানে শরীফের হাতব্যাগ ও পরনের পোশাক তল্লাশি করে পাওয়া যায় চুড়ি আকৃতির স্বর্ণালংকার। সব মিলিয়ে উদ্ধার করা হয় ১ হাজার ৪৮২ গ্রাম সোনা, যা ১২৭ ভরি ৫ রতি ৭ পয়েন্টের সমান।



