অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত প্যাকেটজাত খাবার ও পানীয় সহজে চেনার জন্য মোড়কের সামনের অংশে সতর্কবার্তা দেওয়ার পক্ষে জনসচেতনতা তৈরিতে দুই মাসব্যাপী প্রচারণা শুরু হয়েছে। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে এ প্রচারণার উদ্বোধন করা হয়।
প্রচারণার আয়োজকেরা বলছেন, প্যাকেটের সামনের অংশে সতর্কতামূলক লেবেল বা ফ্রন্ট অব প্যাকেজ লেবেলিং (এফওপিএল) থাকলে ভোক্তারা খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বির উপস্থিতি সহজে বুঝতে পারবেন। এতে স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া সহজ হবে। পাশাপাশি এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে সরকারের উদ্যোগকে সহায়তা করাও এই প্রচারণার উদ্দেশ্য।