দক্ষ কারিগরি জনবল ও অর্থের অভাবে নতুন পানি শোধনাগারটি চালু করা যাচ্ছে না বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।
মেহেরপুর পৌরসভার একটি পানি শোধনাগার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১০ কোটি টাকা। নির্মাণকাজ শেষ হয়েছে চার বছর আগে। কিন্তু সেই শোধনাগার থেকে এখনো পানি সরবরাহ চালু হয়নি। অন্যদিকে পুরোনো শোধনাগারটির কার্যক্ষমতা কমে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে সুপেয় পানির সংকটে ভুগছেন পৌরসভার অর্ধলক্ষাধিক বাসিন্দা।
পৌরসভার হিসাব অনুযায়ী, শহরে প্রতিদিন পানির চাহিদা প্রায় ১ কোটি ২০ লাখ লিটার। সরবরাহ করা হচ্ছে মাত্র ৫০ লাখ লিটার। অর্থাৎ প্রতিদিন চাহিদার তুলনায় প্রায় ৭০ লাখ লিটার পানি কম সরবরাহ করা হচ্ছে।