National
অটোরিকশা চুরির অভিযোগে আধা কিলোমিটার ধাওয়া করে পিটুনি, দুজনের মৃত্যু
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অটোরিকশা চুরির অভিযোগে পিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের পাশে এ ঘটনা ঘটে।
লেখক সংবাদদাতা196K বার পড়া
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অটোরিকশা চুরির অভিযোগে পিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের পাশে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার এজারুল ওরফে কানা রেজাউল (৫০) ও কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, গঙ্গাচড়ার বাগপুর দক্ষিণপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে আজ ভোরে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করেন। তখন মসজিদে ফজরের আজান চলছিল। পরে মসজিদের মাইকেও চুরির কথা প্রচার করা হয়। এতে এলাকার লোকজন জড়ো হয়ে চোরদের ধাওয়া করেন। ভোর পৌনে পাঁচটার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে দুজনকে আটক করে পিটুনি দেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।



