National
যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে মো. মিজানুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
লেখক নিজস্ব প্রতিবেদক191K বার পড়া

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে মো. মিজানুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪–এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় দেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম এ তথ্য জানান।
আইনজীবী এরশাদ আলম বলেন, রায় ঘোষণা উপলক্ষে আসামি মিজানুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজার পরোয়ানা দিয়ে তাঁকে আবার কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।



