National
সাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত, ঘূর্ণিঝড় হয়ে আঘাত হানতে পারে অন্ধ্র প্রদেশের উপকূলে
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের আজ রোববার দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে। ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্
লেখক নিজস্ব প্রতিবেদক66K বার পড়া

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে তা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের আজ রোববার দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে। ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে। আর এর প্রভাবে বাংলাদেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। দেশের উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আজ দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় থাকা নিম্নচাপটি ঘনীভূত হয়ে আজ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে এটি ধীরে ধীরে দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তর–পশ্চিম দিকে যেতে পারে। এটি অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে আগামী বুধবার (২৮ অক্টোবর) নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।



