National
ঢাকার ৯ স্থানে বায়ুদূষণ অনেক বেশি
বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণে আজ রোববার সকালে ঢাকার অবস্থান পঞ্চম। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল সাড়ে আটটার হালনাগাদ তালিকায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৭৩। এ মাত্রার বাতাসকে ‘অস্বাস্থ্
লেখক নিজস্ব প্রতিবেদক170K বার পড়া
বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণে আজ রোববার সকালে ঢাকার অবস্থান পঞ্চম। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল সাড়ে আটটার হালনাগাদ তালিকায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৭৩। এ মাত্রার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ঢাকার ৯ স্থানে আজ বায়ুদূষণের মাত্রা অনেক বেশি। একটি স্থানে মাত্রা খুব অস্বাস্থ্যকর।
তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা মালয়েশিয়ার কুচিং ও ভারতের মুম্বাই শহরের স্কোর ছিল যথাক্রমে ২১০ ও ১৯১।
ঢাকার বাতাসে প্রধান দূষক ছিল অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫। এর ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ৮৮ দশমিক ৫ মাইক্রোগ্রাম। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিত মানের প্রায় ১৭ গুণ বেশি। ঢাকার ১২টি পর্যবেক্ষণকেন্দ্রের তথ্যের ভিত্তিতে এ হিসাব দিয়েছে আইকিউএয়ার।



