পণ্য পরিবহনের জন্য ৩৫৮ কোটি টাকা ব্যয়ে ১২৫টি লাগেজ ভ্যান কিনেছিল বাংলাদেশ রেলওয়ে কিন্তু কেনার পর থেকে বেশির ভাগই অব্যবহৃত পড়ে আছে। রেলওয়ের হিসাবে এসব লাগেজ ভ্যানের মাত্র ৫ শতাংশ ব্যবহৃত হচ্ছে। পণ্য পরিবহনে প্রত্যাশিত আয় না আসায় এবার সেগুলো যাত্রী পরিবহনের বগিতে রূপান্তরের চিন্তা করছে রেলওয়ে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবও দেওয়া হয়েছে।
রেলওয়ের কর্মকর্তারা বলছেন, অব্যবহৃত লাগেজ ভ্যানগুলো ফেলে না রেখে যাত্রী বহনের উপযোগী করা গেলে কাজে লাগানো সম্ভব হবে। এ জন্য বগিগুলোর ব্যবহার পরিবর্তন করে লোকাল, মেইল ও কমিউটার ট্রেনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।