National
অবশেষে রেলের লাগেজ ভ্যানে যাত্রী বহনের পরিকল্পনা
পণ্য পরিবহনের জন্য ৩৫৮ কোটি টাকা ব্যয়ে ১২৫টি লাগেজ ভ্যান কিনেছিল বাংলাদেশ রেলওয়ে কিন্তু কেনার পর থেকে বেশির ভাগই অব্যবহৃত পড়ে আছে। রেলওয়ের হিসাবে এসব লাগেজ ভ্যানের মাত্র ৫ শতাংশ ব্যবহৃত হচ্ছে। পণ্য পরিবহনে প্রত্যাশিত আয়
লেখক সুজন ঘোষ130K বার পড়া

পণ্য পরিবহনের জন্য ৩৫৮ কোটি টাকা ব্যয়ে ১২৫টি লাগেজ ভ্যান কিনেছিল বাংলাদেশ রেলওয়ে কিন্তু কেনার পর থেকে বেশির ভাগই অব্যবহৃত পড়ে আছে। রেলওয়ের হিসাবে এসব লাগেজ ভ্যানের মাত্র ৫ শতাংশ ব্যবহৃত হচ্ছে। পণ্য পরিবহনে প্রত্যাশিত আয় না আসায় এবার সেগুলো যাত্রী পরিবহনের বগিতে রূপান্তরের চিন্তা করছে রেলওয়ে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবও দেওয়া হয়েছে।
রেলওয়ের কর্মকর্তারা বলছেন, অব্যবহৃত লাগেজ ভ্যানগুলো ফেলে না রেখে যাত্রী বহনের উপযোগী করা গেলে কাজে লাগানো সম্ভব হবে। এ জন্য বগিগুলোর ব্যবহার পরিবর্তন করে লোকাল, মেইল ও কমিউটার ট্রেনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।



