National
চুল কেটে ও মরিচের গুঁড়া দিয়ে নারীকে নির্যাতনের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ঝিনাইদহে বাড়িতে ঢুকে এক নারীর (৪০) মাথার চুল কেটে এবং শরীরে মরিচের গুঁড়া লাগিয়ে নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামি আন্না খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে হরিণাকুণ্ডু এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্
লেখক নিজস্ব প্রতিবেদক129K বার পড়া
ঝিনাইদহে বাড়িতে ঢুকে এক নারীর (৪০) মাথার চুল কেটে এবং শরীরে মরিচের গুঁড়া লাগিয়ে নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামি আন্না খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে হরিণাকুণ্ডু এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন। তিনি বলেন, মামলার পর থেকে আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। দুপুরে হরিণাকুণ্ডু থেকে মামলার ১ নম্বর আসামি আন্না খাতুনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।



