National
সংসারে সচ্ছলতা আনতে কিস্তিতে অটোরিকশা কেনেন আবদুল, কুপিয়ে হত্যা করে নিয়ে গেল দুর্বৃত্তরা
ফেনীর ছাগলনাইয়ায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালক আবদুল হককে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের উপজেলার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে আজ
লেখক প্রতিনিধি114K বার পড়া

ফেনীর ছাগলনাইয়ায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালক আবদুল হককে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের উপজেলার বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে আজ শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আবদুল হক ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের ওসমান হাওলাদারের ছেলে। তিনি একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। সংসারে সচ্ছলতা আনতে পাশাপাশি তিনি অটোরিকশা চালাতেন। তিনি এ অটোরিকশা কিস্তিতে কিনেছিলেন।



