National
দোলনচাঁপা ট্রেন লাইনচ্যুত, চালক-গার্ডকে মারধর যাত্রীদের
রংপুরের বদরগঞ্জে আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে পার্বতীপুর-রংপুর রুটে আজ শনিবার সন্ধ্যা ছয়টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কয়েকজন যাত্রী চালক রফিকুল ইসলাম ও গার্ড বজলু
লেখক সংবাদদাতা124K বার পড়া

রংপুরের বদরগঞ্জে আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে পার্বতীপুর-রংপুর রুটে আজ শনিবার সন্ধ্যা ছয়টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কয়েকজন যাত্রী চালক রফিকুল ইসলাম ও গার্ড বজলুর করিমকে (৫৫) মারধর করেছেন।
তবে ট্রেন দুর্ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি। দুর্ঘটনার পর ওই ট্রেনের যাত্রীরা বিকল্প পথে গন্তব্যের উদ্দেশে রওনা হন বলে জানিয়েছেন বদরগঞ্জ স্টেশন মাস্টার ইমরুল কায়েস।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে এসে সন্ধ্যা ছয়টার দিকে বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে লাইনচ্যুত হয়। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।



