ভোলার লালমোহন উপজেলায় বিরোধপূর্ণ জমিতে শিমগাছ লাগানোকে কেন্দ্র করে মো. ফিরোজ (৪৫) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. কাজলকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার হামলার পর ফিরোজকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর একটি বেসরকারি হাসপাতালে আজ শনিবার বিকেলে তিনি মারা যান।
ফিরোজ উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক।