National
সাদপন্থীদের টঙ্গীর ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি সাদপন্থীদের না দেওয়ার বিষয়ে সরকারের আগের সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানিয়েছে ওলামা-মাশায়েখদের একটি পক্ষ। সেই সঙ্গে ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীতে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা দুই মামল
লেখক প্রতিনিধি86K বার পড়া

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি সাদপন্থীদের না দেওয়ার বিষয়ে সরকারের আগের সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানিয়েছে ওলামা-মাশায়েখদের একটি পক্ষ। সেই সঙ্গে ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীতে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা দুই মামলার তদন্ত দ্রুত শেষ করে অভিযোগপত্র দাখিলের দাবি জানিয়েছেন তাঁরা।
আজ শনিবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের টিনশেড পয়েন্টে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় এসব দাবি জানানো হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহ্বানে আয়োজিত এ সভায় ৬৪ জেলার নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম ও শীর্ষস্থানীয় মুরব্বিরা অংশ নেন।



