National
‘মাইরা ফেলার মতো কাজ তো করি নাই’: গুলির ঘটনায় আসিফ আকবর
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় এই শিল্পী বলেন, যাঁরা এই কাজটা করেছেন, তাঁরা দীর্ঘদিন তাঁকে অনুসরণ করে, কখন, কোথায় কী অবস্থায় তিনি থাকেন, সেটা নিশ্চিত হয়েই করেছেন। তিনি বলেছেন, ‘আমার
লেখক নিজস্ব প্রতিবেদক52K বার পড়া

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় এই শিল্পী বলেন, যাঁরা এই কাজটা করেছেন, তাঁরা দীর্ঘদিন তাঁকে অনুসরণ করে, কখন, কোথায় কী অবস্থায় তিনি থাকেন, সেটা নিশ্চিত হয়েই করেছেন। তিনি বলেছেন, ‘আমার শত্রু কারা হইতে পারে, এটা আমি জানি না। কিন্তু মাইরা ফেলার মতো কাজ আমি করছি, এটা মনে করি না।’
আজ শনিবার রাতে মুঠোফোনে এক প্রতিক্রিয়ায় প্রথম আলোকে এ কথা বলেন সংগীতশিল্পী আসিফ আকবর।
এর আগে শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তখন গাড়িতে ছিলেন না তিনি। এমনকি তাঁর চালকও ছিলেন না। গাড়ির চালকের পেছনের আসন লক্ষ্য করে গুলি করা হয়। এতে গাড়ির কাচ ভেঙে যায়। ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে।



