ঢাকার কেরানীগঞ্জে এক গৃহপরিচারিকাকে (৫০) ধর্ষণ ও মুঠোফোনে ভিডিও ধারণ করা হয়। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চার ব্যক্তির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় আজ শনিবার বিকেলে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর সকালে কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় এক ব্যক্তির বাসায় গৃহপরিচারিকার কাজ করতে গেলে ওই ব্যক্তি তাঁকে ধর্ষণ করেন এবং মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরও তিনজন মিলে ওই নারীকে ধর্ষণ করে।