National
কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেল ভাড়া দিলেই ব্যবস্থা, বললেন নারী সংসদ সদস্য
কক্সবাজারে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া অপ্রাপ্তবয়স্কদের আবাসিক হোটেলের কক্ষ ভাড়া দিলেই সংশ্লিষ্ট হোটেলের মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও
লেখক নিজস্ব প্রতিবেদক176K বার পড়া

কক্সবাজারে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া অপ্রাপ্তবয়স্কদের আবাসিক হোটেলের কক্ষ ভাড়া দিলেই সংশ্লিষ্ট হোটেলের মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না।
আজ শনিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন। কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ মিলনায়তনে নিরাপদ পর্যটন নিশ্চিতকরণবিষয়ক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে হোটেল-রিসোর্ট-রেস্তোরাঁর মালিক, পর্যটন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



