National
দৌড়ের আগে পরিবার নিয়ে উৎসব, ছবি আঁকল শিশুরা
কেউ এসেছেন আসন্ন দৌড় প্রতিযোগিতার কিট সংগ্রহ করতে, কেউ পরিবারের সদস্যদের নিয়ে। এর মধ্যেই শিশুরা মেতে উঠেছে ছবি আঁকায়। কোথাও পিঠার আয়োজন, কোথাও কফি হাতে দৌড়প্রেমীদের আড্ডা। সব মিলিয়ে দৌড়ের প্রস্তুতি যেন পরিণত হয়েছিল পারিব
লেখক নিজস্ব প্রতিবেদক108K বার পড়া

কেউ এসেছেন আসন্ন দৌড় প্রতিযোগিতার কিট সংগ্রহ করতে, কেউ পরিবারের সদস্যদের নিয়ে। এর মধ্যেই শিশুরা মেতে উঠেছে ছবি আঁকায়। কোথাও পিঠার আয়োজন, কোথাও কফি হাতে দৌড়প্রেমীদের আড্ডা। সব মিলিয়ে দৌড়ের প্রস্তুতি যেন পরিণত হয়েছিল পারিবারিক উৎসবে।
গতকাল শুক্রবার রাজধানীর শ্যামলীতে আশা ইউনিভার্সিটির আশা টাওয়ার প্রাঙ্গণে এমন পরিবেশ দেখা যায় ‘জি১ অ্যাডভান্স প্রেজেন্টস ফ্যামিলি রানার্স ১৫কে রান ২০২৬’-এর কিট এক্সপোতে। ৩০ অক্টোবর রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে এই দৌড় প্রতিযোগিতা। তার আগে নিবন্ধিত দৌড়বিদদের প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ ও পরিবারকে নিয়ে আনন্দমুখর পরিবেশ তৈরির উদ্দেশ্যে দিনব্যাপী এ আয়োজন করা হয়।



