National
পেট্রলপাম্প থেকে তেল নিয়ে পালাচ্ছিলেন দুজন, পাঁচ কিলোমিটার ধাওয়া করে আটক
চুয়াডাঙ্গার দুটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেওয়ার পর টাকা না দিয়ে পালাচ্ছিলেন দুই মোটরসাইকেলচালক। প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে তাঁদের আটক করে পুলিশে দিয়েছেন ফিলিং স্টেশনের লোকজন। গতকাল শুক্রবার দিবাগত রাতে সদর উপজ
লেখক প্রতিনিধি143K বার পড়া

চুয়াডাঙ্গার দুটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেওয়ার পর টাকা না দিয়ে পালাচ্ছিলেন দুই মোটরসাইকেলচালক। প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে তাঁদের আটক করে পুলিশে দিয়েছেন ফিলিং স্টেশনের লোকজন। গতকাল শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার চুয়াডাঙ্গা ফিলিং স্টেশন ও হাইওয়ে ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিদাপদাড়া গ্রামের সেলিম রেজা (৪২) এবং একই উপজেলার নিয়ামতপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে শান্ত রহমান (২০)।



