National
‘আগুন ঘিরে ধরেছিলাম, তবে পানির সংকটে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে’
গাজীপুর মহানগরীর কাশিমপুরে দুটি কারখানার গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় আজ শনিবার বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেত
লেখক প্রতিনিধি143K বার পড়া

গাজীপুর মহানগরীর কাশিমপুরে দুটি কারখানার গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় আজ শনিবার বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
এর আগে আজ বেলা ১১টার দিকে ডিবিএল কারখানার সুতার গুদামে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পাশের সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গুদামেও আগুন ধরে যায়।



