চট্টগ্রামের বাঁশখালীতে লগি-বইঠা নিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার ভোর ছয়টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের চুনতি বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
ভিডিওতে দেখা যায়, সামনে একটি ব্যানার হাতে নিয়ে মিছিল করছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। হাতে রঙিন লগি-বইঠা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন বেশ কয়েকজন। মিছিলটি একপর্যায়ে বাজার এলাকায় থামে। সেখানে একজনকে বক্তব্য দিতেও দেখা যায়।