National
ঘোরাঘুরি শেষে বাড়ি ফিরছিল দুই বন্ধু, সড়ক দুর্ঘটনায় নিহত
নরসিংদীর রায়পুরা উপজেলায় নছিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই কিশোরের বাড়ি পাশাপাশি। ছোটবেলা থেকেই তারা
লেখক প্রতিনিধি41K বার পড়া

নরসিংদীর রায়পুরা উপজেলায় নছিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই কিশোরের বাড়ি পাশাপাশি। ছোটবেলা থেকেই তারা বন্ধু ছিল।
নিহত ওই দুই কিশোর হলো রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের সাহারচর গ্রামের মধ্যপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে নিরব মিয়া (১৭) ও জায়েদুল মিয়ার ছেলে জীবন মিয়া (১৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘নছিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোরের মৃত্যুর খবর বিভিন্ন মাধ্যমে জেনেছি। তবে নিহত কিশোরদের পরিবারের পক্ষ থেকে আমরা কোনো অভিযোগ পাইনি।’



