সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে জেলা প্রশাসনের সিলগালা করা ডেগ ও নতুন করে স্থাপন করা দানবাক্স খুলে পঞ্চমবারের মতো টাকা গণনা শুরু হয়েছে। আজ শনিবার সকালে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, প্রশাসনের কর্মকর্তা ও মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে তালা খুলে মাজার প্রাঙ্গণে গণনার কাজ শুরু হয়।
এর আগে চতুর্থ দফায় সেখান থেকে মোট ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে।