National
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি
‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ ও ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ পরপর ফেসবুকে এমন দুটি পোস্ট দেখে পুলিশসহ অন্যরা ছুটে যান সহকারী কমিশনারের (এসিল্যান্ড) বাসায়। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে
লেখক নিজস্ব প্রতিবেদক92K বার পড়া

‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ ও ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ পরপর ফেসবুকে এমন দুটি পোস্ট দেখে পুলিশসহ অন্যরা ছুটে যান সহকারী কমিশনারের (এসিল্যান্ড) বাসায়। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
এরপর জামালগঞ্জ উপজেলার ‘অসুস্থ’ এসিল্যান্ড আরিফুর রহমানকে নেওয়া হয় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে। পরে নেওয়া হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে গেছেন পরিবারের সদস্যরা।



