National
বাবার বাড়ি থেকে নাশতা কম পাঠানোর অভিযোগ, মারধরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু
চট্টগ্রামের পটিয়ায় বাবার বাড়ি থেকে নাশতা কম পাঠানোর অভিযোগ তুলে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে শাশুড়ি ও দুই ননদের বিরুদ্ধে। এ ঘটনার ৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় অন্তঃসত্ত্বা ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা
লেখক প্রতিনিধি77K বার পড়া

চট্টগ্রামের পটিয়ায় বাবার বাড়ি থেকে নাশতা কম পাঠানোর অভিযোগ তুলে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে শাশুড়ি ও দুই ননদের বিরুদ্ধে। এ ঘটনার ৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় অন্তঃসত্ত্বা ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ওই গৃহবধূর নাম সিফাতুন নুর (২২)। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার বাসিন্দা মো. নুরের মেয়ে। প্রায় পাঁচ মাস আগে পারিবারিকভাবে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মো. তারেকের (২৬) সঙ্গে তাঁর বিয়ে হয়। তারেক দুবাইপ্রবাসী।



