National
বাড়ি ভাড়া নিয়ে মাদক কারবারের অভিযোগ, পুলিশ সদস্যসহ আটক ৩
গাজীপুরের শ্রীপুরে শতাধিক ইয়াবাসহ পুলিশের এক কনস্টেবল ও দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
লেখক প্রতিনিধি182K বার পড়া

গাজীপুরের শ্রীপুরে শতাধিক ইয়াবাসহ পুলিশের এক কনস্টেবল ও দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে সরোয়ার মুর্শেদ (৩৮) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরে কনস্টেবল পদে কর্মরত। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বেত্রাটি গ্রামের বাসিন্দা। অন্য দুজন হলেন মো. সবুজ (৩২) ও মো. জাহাঙ্গীর আলম (৩৬)।
সবুজ শ্রীপুর পৌরসভার কেওয়া গ্রাম ও জাহাঙ্গীর রংপুরের কাউনিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। তবে সবুজ কেওয়া পূর্বখণ্ড গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকেন। গতকাল শুক্রবার রাতে সেখান থেকে ওই তিনজনকে আটক করা হয়।



