National
ফুটপাতে দোকান বসালেই মামলা, মালামাল জব্দের হুঁশিয়ারি ডিএসসিসির
রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে এখন থেকে সরাসরি মামলা করা হবে। একই সঙ্গে জব্দ করা হবে দোকানের মালামাল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, অবৈধ দোকান
লেখক নিজস্ব প্রতিবেদক38K বার পড়া

রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে এখন থেকে সরাসরি মামলা করা হবে। একই সঙ্গে জব্দ করা হবে দোকানের মালামাল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, অবৈধ দোকান সরাতে এত দিন অনুরোধ করা হয়েছে। এখন থেকে আর অনুরোধ নয়, সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার রাজধানীতে ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে আয়োজিত বিশেষ মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে এ কথা বলেন আবদুস সালাম। এদিন ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।



